আবাসিক ভবনে রেস্তোরাঁ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি খুঁজতে রাজধানীর গুলশান-২ এলাকায় অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এরই অংশ হিসাবে ওই এলাকায় অবস্থিত কাচ্চি ভাই রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ট্রেড লাইসেন্স
নিমতলী ও চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকা থেকে শ্যামপুরে স্থানান্তরিত হওয়ায় একটি প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর ফলে দীর্ঘ এক যুগ পর রাসায়নিক গুদাম হিসেবে প্রথম কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাণিজ্য করার অনুমতি দিলো দক্ষিণ সিটি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের জন্য পাঁচ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ঠাকুরগাঁও সদরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও শাখা এ অভিযান পরিচালনা করেন।
ব্যবসায় পরিবেশের আরো উন্নতির লক্ষ্যে এবং তাদের প্রয়োজন বিবেচনায় ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে সরকারি-বেসরকারি সংলাপ প্লাটফর্ম বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)।
জরিমানা বা সারচার্জ ছাড়াই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হোল্ডিং ট্যাক্স জমা দান ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানো হয়েছে।